• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০২:০৯ দুপুর

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একটি গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলসহ তিনটি যানবাহন সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।

​রোববার (২২ নভেম্বর) সকালের দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গরু ব্যবসায়ী ফজলুল হক। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও ঘটনাস্থলে মারা যায়।

​দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]