• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ রাত

মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুতে ত্রুটি দেখা দিয়েছে।

এ কারণে রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সেতুটির দুই লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। মেরামতের সময় বিকল্প হিসেবে পাশের ঢাকামুখী নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম—উভয়মুখী যানবাহন চলাচল করবে।

দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহিম জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দিয়েছে। এ কারণে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিশেষজ্ঞ একটি দল সেতুটি পরিদর্শন করবে। এরপর মেরামতের জন্য কত দিন সময় লাগবে, তা জানা যাবে। তিনি বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হবে না বলে আশা করছেন তারা।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুতে ত্রুটি ধরা পড়ার বিষয়টি জানানো হয়েছে। মেরামতের জন্য রবিবার বিকেল পাঁচটা থেকে চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ করে দেওয়া হয়। বিকল্প সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করবে। এ জন্য হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। যানজট বা ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি আরো আগে জানানো হলে সাধারণ মানুষকে আগেভাগে অবহিত করা এবং যানজট এড়াতে প্রস্তুতি নেওয়া সহজ হতো বলে মন্তব্য করেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও কয়েক দফায় মেরামতের জন্য পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। তখন নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করেছিল। এদিকে এক সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের কারণে যানজটের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সেতুর দুই প্রান্তে মুন্সিগঞ্জের ভবেরচর হাইওয়ে থানা ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের বাড়তি সতর্ক থাকতে হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]