• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান

ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে—এমন বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রদর্শন করছে ইরান। খবর আল জাজিরার।

সম্প্রতি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় কমান্ডারদের পরিদর্শনের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এতে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ‘ডুয়াল-মিসাইল লঞ্চার’ও দেখানো হয়েছে।

ডুয়াল-মিসাইল লঞ্চার কী?

গত তিন দশকে বেশ কয়েক ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। শনিবার (২১ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় নতুন ডুয়াল-মিসাইল লঞ্চারটি উন্মোচন করা হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের সম্ভার প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে নতুন এই লঞ্চার, যা একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম।

আইআরআইবি জানিয়েছে, তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো খাড়াভাবে নিক্ষেপ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতাও রয়েছে, যা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সহায়তা করতে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইরানের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ছাড়াই স্বাধীনভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও নির্দেশনা অনুসরণের সক্ষমতাও উন্নত হয়েছে।

ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ সম্পর্কে যা জানা গেল

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনার ঘোষণা দেওয়া হয়। এর পরপরই স্থাপনাটি পরিদর্শনে যান ভাহিদি।

তাসনিম জানিয়েছে, প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন ও মজুত অব্যাহত রাখতে সক্ষম এমন ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স তৈরি করছে ইরান।

আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে ভূপৃষ্ঠের উৎপাদন লাইনগুলো ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে ড্রোন উৎপাদন লাইনও এসব স্থাপনায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার আইআরআইবির প্রচারিত ফুটেজে কয়েক কিলোমিটার দীর্ঘ টানেল দেখা গেছে। সেখানে শত শত ক্ষেপণাস্ত্র, দ্বৈত লঞ্চারসহ বিভিন্ন ধরনের উৎক্ষেপণযন্ত্রও প্রদর্শন করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]