বান্দরবানের লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের মারামারির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল সামনে চায়ের দোকানে প্রকাশ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান স্কুল চলাকালীন সময়ে দুপুর সাড়ে ১২টায় ফাইতং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমান স্কুলের সামনে চায়ের দোকানে চা খেতে আসেন। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে তারা দোকানের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। তাদের ধস্তাধস্তিতে দোকান ভাংচুরের ঘটনা ঘটে।
দুই শিক্ষকের মারামারির ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এমন ঘটনা দেখে ছি ছি দেয়। অনেকে মন্তব্য করেন, শিক্ষকরা শিষ্টাচার না জানলে আমাদের সন্তানদের কিভাবে ভদ্রতা শিখাবেন।
প্রধান শিক্ষক জসিম উদ্দিন উপস্থিতিতে উচ্চ বিদ্যালয় পাশে শহিদের দোকান কোচিং পড়া নিয়ে বাড়াবাড়ি'তে জিয়াউর রহমান ও ফরহাদ আহমদ কে লাথি কিলঘুষি মারেন।
এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমানের মারামারির ঘটনা জেনেছি। বিষয়টি দুঃখজনক। তাদের এই কাজের জন্য শোকজ করা হবে।
প্রসঙ্গত, কিছুদিন আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন কর্তৃক স্কুলের আয়া সাবিনা ইয়াসমিনকে শ্লীলতাহানির অভিযোগ উঠে। সেই আয়া আইনী প্রতিকার চেয়ে লামা থানা অভিযোগ করেন। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর