• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ বিকাল

মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজছাত্রীর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মিফতাহুল জান্নাত চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, একাডেমিক কাগজপত্র নিতে গত ১৭ নভেম্বর সকালে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হন তিনি। পথিমধ্যে চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল মিফতাহুল জান্নাতকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মিফতাহুলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিফতাহুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এসএম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির কন্যা।

মিফতাহুলের মামা হারুনুর রশীদ গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিফতাহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ সোমবার বিকেলে আসরের নামাজের পর পটিয়ায় নিজ গ্রামে মিফতাহুলের জানাজা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় ওই কলেজ ছাত্রী আহত হওয়ার পর থানায় একটি অভিযোগ আসে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]