• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

মারামারি থামাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল জুলাইযোদ্ধার, আটক ১

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধা আব্দুল বারেক। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল।

এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি মদন পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভা এলাকায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজি চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় পৌঁছালে টোল আদায়কারী ২০ টাকা দাবি করেন। এ নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক দুই পক্ষের বিরোধ থামাতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, তখন টোল আদায়কারী আতিকুল ইসলামের ঘুষিতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]