• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫১ রাত

ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবর্ষণে আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় লোকজন সিএনজি অটোরিকশা চালককে আটক করলেও সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অন্তত ৫ জন অজ্ঞাত ব্যক্তি ফটিকছড়ি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসেন। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, হঠাৎ অটোরিকশায় করে কিছু ব্যক্তি এসে কোন কথা ছাড়া বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে বাজারে থাকা অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালককে আটক করেন। অন্যরা পালিয়ে গেছেন।

এ ঘটনায় মো. জাবেদ হোসেন নামে অটোরিকশা চালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে। স্থানীয়দের মারধর ও জিজ্ঞাসাবাদে সে জানায় সন্ত্রাসীরা সংখ্যায় ৫ জন ছিলেন এবং তাদের প্রত্যেকের হাতে অস্ত্রছিল৷ এসময় সে দাবি করে ওরা আমার সিএনজি নিয়ে যেতে চেয়েছিল৷ আমি অস্ত্রের মুখে জিম্মি ছিলাম৷

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বিডি২৪লাইভকে বলেন, অস্ত্রধারীরা পাহাড়ে আস্তানা গেঁড়ে অবস্থান করে৷ ওরা স্থানীয় কিছু গোষ্ঠির সাথে মিলে এলাকায় আধিপত্য বিস্তার করতে নেমেছে৷ এই ঘটনার পেছনে মূলত চাঁদাবাজি ও আধিপত্য সংক্রান্ত বিরোধ থাকতে পারে৷

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, জনতার হাতে আটক ব্যক্তি বর্তমানেপুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আমি ও আমার ফোর্স বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]