রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টাতে জাহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। পাট্টা ইউনিয়নে কোন প্রকার মাদক ক্রয়-বিক্রয় করতে দিবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাট্টা ইউনিয়নের নিভা মোড়ের পাশে আলোচিত মাদক ব্যবসায়ী জাহিদুল এর বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়ে জাহিদের সাথে কথা বলেন সে সময় অকপটে শত শত মানুষের উপস্থিতিতে জাহিদুল শিকার করেন তিনি বেশ কিছুদিন ধরে এই এলাকায় মাদক বিক্রি করছেন।
এ সময় বিএনপি নেতা কর্মীরা পাংশা থানা পুলিশকে সংবাদ দিলে পাট্টা ইউনিয়নের বিট অফিসার এস আই মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আকিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো: মারুফ হাসান সুমন, চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম, যুবদল নেতা সুমনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ বলেন পাট্টা ইউনিয়ন মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো: হারুন অর রশিদের অনুপ্রেরনায় আমরা আমাদের নিজ এলাকা মাদক মুক্ত করতে চাই।
এ জন্য নিজেদের সন্তানরা কে কোথায় কার সাথে মিশছে এ বিষয় গুলো আমাদের অভিভাবকদের উচিত লক্ষ্যরাখা।
এখন থেকে পাট্টা ইউনিয়নের কোন প্রান্তেই মাদক ক্রয়-বিক্রয় সেবন করতে আমরা দিব না, আমরা সচেতন থাকবো কোন মাদক ব্যবসায়ীকে আমাদের এলাকায় পেলে তাদেরকে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয়া হবে।
বিএনপি নেতাকর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ ব্যাপারে পাংশা মডেল থানার এস আই মো: শরিফুল ইসলাম বলেন একজন মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে দিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর