নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে সরকারিভাবে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব টিন ও অর্থ বিতরণ করা হয়।
এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতালিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউএনও আরিফুর রহমান, ওসি আব্দুল গফুর, পিআইও লতিফুর রহমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জামায়াত আমীর রবিউল ইসলাম, সেক্রেটারী শিব্বির আহমেদ প্রমুখ।
অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে ৪২ বান্ডিল ঢেউটিন ও বান্ডিল প্রতি নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর