• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:০১ বিকাল

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের ২৪তম দিনে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে জেলার বিভিন্ন শিল্পাঞ্চল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জেলার ৭০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির কারণে ওই এলাকার ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ধাওয়া দিলে তারা সড়ক ছেড়ে চলে যান।

তবে এর কিছুক্ষণ পরই গাজীপুরা ২৭ এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করা হয় এবং বক্সের আসবাবপত্রে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এদিকে দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ছবি: সংগৃহীত

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এক স্থান থেকে তাদের সরিয়ে দেওয়া হলে অন্য স্থানে গিয়ে আবারও বিক্ষোভের চেষ্টা করেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকার ৭০টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]