• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর

মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের ওপর হেনস্থা ও হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে গেলে এই হামলার ঘটনা ঘটে।

​এ ঘটনায় মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

​ছাত্রশক্তি নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ মহসিন কলেজে আসেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার এবং সদস্য সচিব আবদুর রহমান। তাঁরা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ বিভিন্ন বিষয়ে কলেজ অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দ্বারা হেনস্থা ও হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীরা উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে বেশ কয়েকজনকে মারধর করে।

​এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “হামলার ঘটনাটি সত্য।"

এই বিষয়ে ছাত্রশিবিরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি৷

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]