• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ রাত

জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে চান চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আলমগীর কবীর। দায়িত্ব গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ জন্য জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় নবাগত জেলা প্রশাসক বলেন, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হয়েছে। জেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাই হবে তাঁদের সম্মিলিত অঙ্গীকার।

তিনি আরও বলেন, প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।

শুভেচ্ছা বার্তায় চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি।

সবশেষে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার এক অনন্য জনপদ হিসেবে গড়ে তুলতে চান। চুয়াডাঙ্গাবাসীর পাশে থেকে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]