• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ রাত

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করা হয়েছে।

আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মন্ডলের মেয়ে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া কিশোরীর ভাষ্যমতে, ভালো বেতনে বিউটিপার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাত এক নারী গত ১৯ নভেম্বর তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে।

পরে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর কোহিনূর বাড়িওয়ালীর কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। এরপর থেকে বাড়িওয়ালী কোহিনূর তাকে আটকে রেখে নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিভিন্ন ব্যাক্তির সাথে দেহব্যবসায় বাধ্য করে আসছিল।

গত সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন এলাকায় এসে ওই দোকানটিতে আশ্রয় নেয় এবং তাকে উদ্ধারের আকুতি জানায়।

এ সময় স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত কহিনূর আক্তারকে আটক করে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ওই কিশোরী যৌনপল্লী থেকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ তার লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে ওই কিশোরী দৌড়ে গিয়ে দৌলতদিয়া রেলস্টেশন শহীদমিনার সংলগ্ন এলাকায় মো. দেলোয়ার হোসেনের দোকানে গিয়ে আশ্রয় নেয়।

উদ্ধার হওয়া কিশোরীর সাথে কথা বলে জানা যায়, সে ঢাকা সাভার এলাকায় একটি পোষক কারখানায় কাজ করতেন। তার বাড়ি গাইবন্ধা জেলায়। নারী পাচারকারী চক্রের সদস্য এক নারী তাকে গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে যৌনপল্লীতে নিয়ে আসে। নারী পাচারকারী চক্রের ওই নারী সদস্যের নাম সে জানে না, তবে তাকে দেখলে চিনবেন বলে সে জানায়।

মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]