• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ রাত

আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটকের পর ওই ব্যক্তির পরিচয় ও পল্টন এলাকায় অবস্থানের কারণ জানতে চান যুবদল নেতা। পরে তার মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র বুঝিয়ে দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আটকের পর রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। কথোপকথনের একপর্যায়ে তিনি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। একপর্যায়ে তাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের আটক ব্যক্তির মানিব্যাগ ও মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন যুবদল নেতা। কোনো জিনিসপত্র যেন হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

পরে আটক আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]