• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
আবু সাঈদ
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ রাত

নির্মাণাধীন আটতলা ভবনে মাদক সেবন, যুবকের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের বকশীগঞ্জে নির্মাণাধীন আটতলা ভবনে মাদক সেবনের দায়ে বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার তিনানী পাড়ায় একটি নির্মাণাধীন আটতলা ভবনে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তিনানী পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় বিপ্লব মিয়াকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]