• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৯ রাত

৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি'

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বর্তমান সময়ে ত্বক, চুল ও শরীরের পরিচর্যার পাশাপাশি মেকআপ, শিশুর যত্ন ও সৌন্দর্যচর্চার নানা উপকরণের জন্য একই ব্র্যান্ডের কাছ থেকে চান ভোক্তারা। ফলে বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে প্রতিযোগিতা আর শুধু জনপ্রিয় পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নেই। একটি ব্র্যান্ড কত ধরনের পণ্য নিয়ে ভোক্তার দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারছে, সেটিও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশের বাজারে পন্ডস, লাক্স, মেরিল, তিব্বত ও প্যারাস্যুটের মতো ব্র্যান্ড দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান তৈরি করেছে। কোনোটি ত্বকের যত্নে, কোনোটি চুলের পরিচর্যায়, আবার কোনোটি সাবান ও ব্যক্তিগত পরিচর্যার নির্দিষ্ট পণ্যশ্রেণিতে পরিচিতি পেয়েছে। তবে ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব ব্র্যান্ডের পণ্যসম্ভারেও এসেছে বৈচিত্র্য। নতুন ক্যাটাগরিতে প্রবেশ, পরিচিত পণ্যের পরিধি বাড়ানো ও একাধিক প্রয়োজনের সমাধান একই ব্র্যান্ডের আওতায় আনার প্রবণতা বাড়ছে। এই পরিবর্তিত বাজারে পণ্যবৈচিত্র্য নিয়ে আলোচনায় এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড 'লিলি।'

ক্যাটাগরিতে এগিয়ে যেসব ব্র্যান্ড

ব্র্যান্ডগুলোর পণ্য বৈচিত্র্যের তুলনামূলক চিত্রে উঠে এসেছে উল্লেখযোগ্য পার্থক্য। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া পণ্যতালিকা অনুযায়ী, রিমার্কের 'লিলি' ব্র্যান্ডের অধীনে পণ্য রয়েছে সবচেয়ে বেশি ৩৮টি ক্যাটাগরি। এরপর ম্যারিকোর প্যারাসুটের রয়েছে ১৯টি, স্কয়ার টয়েলেট্রিজের ব্র্যান্ড মেরিলের ১৪টি, ইউনিলিভারের পন্ডসেরও ১৪টি আর কোহিনুর ক্যামিক্যালসের তিব্বত ব্র্যান্ডের ক্যাটগরি সংখ্যা ৭টি।

লিলির পণ্যসম্ভারে রয়েছে স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিকস ও বিউটি অ্যাক্সেসরিজসহ বিভিন্ন শ্রেণির পণ্য। ত্বকের পরিচর্যায় ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম জেল, সুথিং জেল, ময়েশ্চারাইজিং লোশন, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটারের মতো পণ্য রয়েছে। চুলের যত্নে রয়েছে বিভিন্ন ধরনের শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল।

প্রসাধনী বিভাগে লিপস্টিক, লিপগ্লস, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো প্যালেট ও নেইলপলিশ রয়েছে লিলির। শিশুদের পরিচর্যার পণ্য নিয়ে ব্র্যান্ডটির রয়েছে ‘লিলি লিটল ওয়ান’ সিরিজ। এতে রয়েছে বেবি লোশন, টপ-টু-টো ওয়াশ, বেবি পাউডার, শ্যাম্পু, বেবি অয়েল, বেবি ক্রিম, সানস্ক্রিন, মশা প্রতিরোধক ক্রিম ও টুথপেস্ট।

এছাড়া সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্য নিয়ে লিলির ‘এসেনশিয়ালস’ লাইনে রয়েছে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার, কটন প্যাড, ফলস ল্যাশ, ফেক নেইল, চিরুনি, হেয়ার ব্রাশ, শাওয়ার ক্যাপ, পাউচ ব্যাগ, ক্লিপ, স্ক্রাঞ্চি ও হেডর‌্যাপসহ বিভিন্ন উপকরণ।

দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে দীর্ঘদিন ধরে পরিচিত স্কয়ার টয়লেট্রিজের মেরিলের যাত্রা শুরু হয়েছিল পেট্রোলিয়াম জেলি দিয়ে। পরে লিপজেলসহ বিভিন্ন পণ্যের মাধ্যমে ব্র্যান্ডটি ভোক্তাদের কাছে পরিচিতি পায়। বর্তমানে মেরিলের পণ্যসম্ভারে রয়েছে সাবান, শাওয়ার জেল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, লিপ বাম ও শ্যাম্পু। শিশুদের জন্য রয়েছে বেবি লোশন, শ্যাম্পু, সোপ, পাউডার, টুথপেস্ট ও অলিভ অয়েল। সময় ও ভোক্তার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মেরিল নতুন পণ্য যুক্ত করার পাশাপাশি প্রচলিত পণ্যের ধরন ও প্যাকেজিংয়েও বৈচিত্র্য এনেছে

ইউনিলিভারের পন্ডস মূলত ত্বকের পরিচর্যার পণ্য নিয়ে বাজারে পরিচিত। ব্র্যান্ডটির পণ্যসম্ভারে বিভিন্ন ধরনের ফেসওয়াশ ও স্ক্রাব, কোল্ড ও ভ্যানিশিং ক্রিম, ময়েশ্চারাইজার, ডে-নাইট ক্রিম, ফেস সিরাম ও সানস্ক্রিন রয়েছে। পাশাপাশি বিবি ক্রিম, ফেস ও বডি ট্যালকম পাউডার এবং শীতকালীন বডি লোশন বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। পুরুষদের ত্বকের যত্নে রয়েছে ‘পন্ডস মেন’ রেঞ্জের পণ্য। একই প্রতিষ্ঠানের লাক্স মূলত সাবান ও বডিওয়াশের মাধ্যমে বাথ ও বডি কেয়ার বিভাগে পরিচিতি তৈরি করেছে।

ম্যারিকো বাংলাদেশের প্যারাস্যুটের শক্তিশালী অবস্থান মূলত হেয়ার কেয়ার বিভাগে। নারকেল তেলভিত্তিক পণ্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচিত ব্র্যান্ডটি সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল ও শ্যাম্পু যুক্ত করেছে। পাশাপাশি বেবি লোশন, বেবি অয়েল, বেবি সাবান, বেবি শ্যাম্পু ও টপ-টু-টো ওয়াশের মাধ্যমে শিশুর পরিচর্যার পণ্যেও উপস্থিতি বাড়িয়েছে। ফলে চুলের পরিচর্যার পাশাপাশি শিশুর যত্নের পণ্যেও ব্র্যান্ডটির বিস্তৃতি তৈরি হয়েছে।

কোহিনূর কেমিক্যালসের তিব্বত ব্র্যান্ডও একাধিক পণ্যশ্রেণিতে নিজেদের উপস্থিতি ধরে রেখেছে। স্কিন ও উইন্টার কেয়ারে রয়েছে তিব্বত স্নো, লাক্সারি সোপ, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, পমেড ও লিপ জেল। গরমের সময় ব্যবহারের জন্য বাজারজাত করছে ট্যালকম ও প্রিকলি হিট পাউডার। চুলের যত্নে রয়েছে পাম্পকিন হেয়ার অয়েল। পুরুষদের গ্রুমিং ও পারফিউমারিতে শেভিং ক্রিম ও চন্দন আতর এবং গৃহস্থালি ও লন্ড্রি কেয়ারে ঐতিহ্যবাহী ‘তিব্বত ৫৭০’ সাবান, বল সাবান ও ডিটারজেন্ট পাউডারও রয়েছে ব্র্যান্ডটির পণ্যসম্ভারে।

ভোক্তার আস্থা ও নতুন ক্যাটাগরিতে প্রবেশ

রিমার্কের লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে লিলি ইতোমধ্যে ভোক্তাদের কাছে পরিচিত ও আস্থার একটি নাম হয়ে উঠেছে। পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের আস্থা অর্জনের মধ্য দিয়েই এই অবস্থান তৈরি হয়েছে। ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়েই লিলি ধারাবাহিকভাবে নতুন পণ্য ও ক্যাটাগরি যুক্ত করেছে। বর্তমানে দেশের ব্র্যান্ডগুলোর মধ্যে লিলির পণ্য ক্যাটাগরির সংখ্যা সবচেয়ে বেশি।”

তিনি আরো বলেন, “পণ্যের ফর্মুলেশন, প্যাকেজিং ও মান নিশ্চিত করার পাশাপাশি লিলি নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত বাজার পর্যবেক্ষণ করে। নকল প্রতিরোধেও নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ।”

তার মতে, কোনো কোনো প্রতিষ্ঠানের বাজার পর্যবেক্ষণ ও নজরদারির ঘাটতির কারণে তাদের পণ্য সহজেই নকল হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের পণ্যের নিরাপত্তা ও বাজার তদারকির দায় নিতে হবে।

স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, “মেরিলের যাত্রা শুরু হয়েছিল পেট্রোলিয়াম জেলি দিয়ে। এরপর গ্রাহকের আস্থা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে ধীরে ধীরে ব্র্যান্ডটি বর্তমান অবস্থানে পৌঁছেছে। একটি ব্র্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সময় ধরে পণ্যের মান ধরে রাখা এবং ভোক্তার প্রত্যাশা পূরণ করা। সেই ধারাবাহিকতা থাকলেই নতুন ক্যাটাগরিতে সম্প্রসারণ সম্ভব হয়।”

তিনি আরো বলেন, “বিদেশী ব্র্যান্ডের নকল পণ্য নিয়ে মানুষ এখনই অস্বস্তিতে। এটা ভবিষ্যতে আরো বাড়বে। এজন্য সুযোগ এসেছে বাংলাদেশে উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর জন্য এগিয়ে যাওয়ার।”

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, “বাংলাদেশের কোনো ব্র্যান্ডকে লিলির মতো এত দ্রুত এতগুলো ক্যাটাগরিতে পণ্য সম্প্রসারণ করতে দেখা যায়নি। পণ্যের মান, প্যাকেজিং, ফর্মুলেশন ও সুগন্ধে নতুনত্ব আনার ক্ষেত্রে লিলির প্রচেষ্টা প্রশংসনীয়। আগে এ ধরনের উদ্যোগ মূলত বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে দেখা যেত। পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা পেলে দেশীয় প্রতিষ্ঠানও যে এমন সক্ষমতা অর্জন করতে পারে, লিলি তার একটি উদাহরণ।”

অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, “বাংলাদেশে একসময় বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে দেশীয় ব্র্যান্ডগুলোর উপস্থিতি সীমিত ছিল। এখন পরিস্থিতি বদলেছে। দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে।”

তার মতে, নতুন ক্যাটাগরিতে দেশীয় ব্র্যান্ডের সম্প্রসারণ আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় শিল্পভিত্তি শক্তিশালী করতে পারে।

ব্র্যান্ড ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “একটি ব্র্যান্ড তার গ্রাহকদের কাছে প্রতিশ্রুতি দেয়। যারা দীর্ঘ সময় ধরে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তারাই বড় হয়। একটি ব্র্যান্ড একদিনে তৈরি হয় না। আস্থা, সেবা ও মান ধরে রাখার পরই নতুন ক্যাটাগরিতে সফলভাবে প্রবেশ করা সম্ভব। এতে কর্মসংস্থান বাড়ে, শিল্পখাত শক্তিশালী হয় এবং ভোক্তারাও উপকৃত হন।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্র্যান্ডের দীর্ঘস্থায়িত্ব ও বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্র্যান্ডকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।”

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]