• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল

তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস), দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পটিয়া উপজেলার হাবিলাইশ দ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার বাসিন্দা৷ ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মনসা বাদামতল এলাকায় তার হেফাজত থেকে ২৫০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে আসামী করে পরদিন মামলা হয়েছিল৷ তবে বর্তমান সংসদ সদস্য এনামুল হকের আশির্বাদে ২০২৩ সালের ১১ আগস্ট ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে ৪ নম্বর যুগ্ম আহবায়কের পদ পান তিনি৷ এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গত ১২ জুন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান এস এম নয়ন।

গতকাল মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিজনক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে একপর্যায়ে অন্তরঙ্গ অবস্থার দৃশ্যও দেখা যায়।

এই বিষয়ে জানতে শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে বিডি২৪লাইভ প্রতিবেদক একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি৷ তবে একাধিক গণমাধ্যমের কাছে নয়ন ভিডিওর বিষয়টি স্বীকার করেন। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। বিষয়টিকে তিনি ভুল আখ্যা দিয়ে জানান, ভিডিওয়ে থাকা ঐ তরুণীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে অন্য একজনকে বিয়ে করেছেন।’

এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিব্রতর অবস্থায় পড়েছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা৷ নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের মতো একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন নেতার এমন আপত্তিজনক অপকর্মে আমরা বিব্রত৷ তার এই অপকর্মের কারণে আজ পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিশেষ করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি গণমাধ্যমকে বলেন, এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।

এই বিষয়ে জানতে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি৷ তাঁর পিএস এর এই কান্ডের বিষয়ে ক্ষুদে বার্তা পাঠালেও কোন জবাব পাওয়া যায়নি৷

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]