• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: শহিদুল ইসলাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

​‘নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানের তিনি এই মন্তব্য করেন এসময় তিনি আরো বলেন ‘নারী শিক্ষার প্রসারে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কার্যক্রম চালু করা হয়েছিল। নারীরা জাতির প্রায় অর্ধেক; তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়। তাই দেশকে এগিয়ে নিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই।’

​শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, ‘তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সাহস ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি সংগ্রামে নিজের যোগ্যতা ও সাহস নিয়ে দাঁড়াতে হবে। ব্যর্থতার সময় অনেক আপনজনও পাশে থাকে না, তাই আত্মবিশ্বাসী হয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।’ বুধবার (২৫ নভেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং প্রভাষক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মাহফুজুর রহমান। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোঃ আপ্তাব উদ্দিন মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোক্তার হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

​অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কলেজের শিক্ষার পরিবেশ আরও প্রাণবন্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের সার্বিক কার্যক্রম ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন প্রভাষক অজয় দাস। ​ পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও স্থনীয় শিল্পীবৃন্দ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]