• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩০ দুপুর

জনমনে আতঙ্ক তৈরি করে ফায়দা লুটার চেষ্টা করছে আওয়ামী লীগ: সেলিম উদ্দিন

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সেলিম উদ্দিন। তাঁর মতে, পতিত ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ হয়ে নিজেদের পরিচয়ে রাজনীতি করার সুযোগ হারিয়ে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

ডি বিসি নিউজের এক টকশোর আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।

আলোচনায় সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেত্রীর দেশে ফেরার যে কথা বলা হচ্ছে, তা মূলত নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা। বাংলাদেশ সরকার বহুবার প্রত্যর্পণের আবেদন জানালেও তিনি সাড়া না দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন সেলিম উদ্দিন।

তিনি আরও দাবি করেন, পত্রপত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৬৫টি জায়গায় সরকারি দলের পরিচয়ে ঘটনাস্থল, পুলিশের গাড়ি কিংবা থানা থেকে সন্ত্রাসীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ প্রসঙ্গে ১৪ অক্টোবরের অভিযোগ এবং ১৭ নভেম্বর ডে ইলি স্টারে প্রকাশিত সংবাদ উল্লেখ করে বিএনপি এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে কি না, কিংবা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই ধরনের অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও রয়েছে উল্লেখ করে সেগুলোর জবাব ও তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সেলিম উদ্দিন।

এমপিদের বাড়ি ও পুলিশের গাড়িতে হামলা এবং প্রাণহানির ঘটনা ঘটলেও কয়েকজন মন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করার সমালোচনা করেন তিনি। সেলিম উদ্দিনের মতে, এমন বক্তব্য সন্ত্রাসীদের উৎসাহিত করতে পারে। পরিস্থিতির প্রকৃত চিত্র যাচাই করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্তের ওপার থেকে কেউ কলকাঠি নাড়ছে কিংবা তৎপরতা চালাচ্ছে—এমন অভিযোগের প্রসঙ্গেও কথা বলেন সেলিম উদ্দিন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ বা সন্দেহ থাকলে তার পক্ষে প্রমাণ ও নথি সামনে আনা উচিত। দেশের নিরাপত্তার স্বার্থে প্রকৃত ঘটনা প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এসব বিষয়ে তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন সেলিম উদ্দিন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]