• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ দুপুর

কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দাবি করা হয়, এক অনুষ্ঠানে শিল্পপতি অনন্ত আম্বানি নাকি শাহরুখকে চুপ থাকতে ইঙ্গিত করেছিলেন। এ দাবিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ উল্লেখ করে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা।

গত ২৩ নভেম্বর কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে এ নোটিশ পাঠান শাহরুখ খানের আইনজীবী।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সদ্‌গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্ত আম্বানিকে। তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান। ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল তুলে একটি অঙ্গভঙ্গি করেন। এ দৃশ্যকে অনেকে শাহরুখকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। এরপর ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে একটি রিল তৈরি করেন কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। সেখানে অনন্ত আম্বানির আচরণ নিয়ে মন্তব্য করা হয়। ওই রিলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিয়েছেন শাহরুখ খান।

অভিনেতার আইনজীবীর দাবি, ভিডিওতে করা অভিযোগের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য শাহরুখের সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে। আইনি নোটিশে অবিলম্বে বিতর্কিত রিলটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]