• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৩ দুপুর

নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এ ঘটনাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সব সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব দাবি করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৪ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোকানপাট ও বাড়ির পাশে ফেলে রাখা ময়লার স্তূপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে ওই আগুনের ছবি দূর থেকে ধারণ করা একটি অস্পষ্ট ক্যামেরার ফুটেজ থেকে সংগ্রহ করে প্রযুক্তির মাধ্যমে বড় করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়।

বিএনপি নেতাদের দাবি, আগুন লাগার ওই ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অপপ্রচার চালানো হচ্ছে। অথচ কার্যালয়ের ভেতরে কিংবা আশপাশে কোথাও আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি ঘটনাস্থলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেও এ ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষ করার প্রমাণ পাওয়া যায়নি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত পারিবারিক বাড়ি এ এলাকায় অবস্থিত হওয়ায় একটি ছোট ঘটনাকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]