নীলফামারীর কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আব্দুল মুনতাকিম। প্রস্তুতিমূলক সভায় দিবস দু’টির কর্মসূচি পাঠ করা হয়। পরে সভায় উন্মুক্ত পরামর্শ নেয়া হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এনসিপির সভাপতি জাহেদুল ইসলাম লাবু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। এর আগে বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর