• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মোঃ মুসলেহ উদ্দিন
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ রাত

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব আলম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা ও কাঠগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন তাঁর প্রতিবেশী মাহবুব আলম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে তাঁকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাননি। তবে অতিরিক্ত পেটব্যথা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির মায়ের অভিযোগ, তাঁর মেয়ের ভাষ্য অনুযায়ী, স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে তাকে চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত মাহবুব আলম। পরে রাতে ঘুমাতে গেলে শিশুটি পেটব্যথায় কাতরাতে থাকে। এ সময় পেটব্যথার কারণ জানতে চাইলে কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বিবরণ দেয় সে।

শিশুটির মা আরও অভিযোগ করেন, পরদিন সকালে অভিযুক্ত মাহবুব আলম তাঁকে ও তাঁর মেয়েকে বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। পরে তিনি তাঁর ভাই ও প্রতিবেশীদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শিশুটির মায়ের দাবি, এর আগেও একাধিকবার তাঁর মেয়ের সঙ্গে এমন ঘৃণ্য আচরণের চেষ্টা করেছেন অভিযুক্ত। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]