যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীন পুটখালী বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মেহেদী হাসান বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পুটখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মেহেদী হাসানকে আটক করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর