• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর

কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেডের ২০০৬ সাল থেকে শুরু হওয়া পথচলায় নতুন অর্জন হিসেবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে উদ্বোধন হলো কেএফসির ৫০তম আউটলেট।

আধুনিক নকশা ও সুন্দর সাজসজ্জায় তৈরি নতুন এই রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ। কেএফসির নতুন আন্তর্জাতিক ডিজাইন অনুসরণ করে তৈরি এই রেস্তোরাঁটি বাংলাদেশের অন্যতম বড় আউটলেট। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন। পাশাপাশি, এটি একটি সম্পূর্ণ ডিজিটাল রেস্তোরাঁ, যেখানে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। ফলে অতিথিরা আরও সহজে ও দ্রুত নিজেদের খাবার অর্ডার করতে পারবেন। কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নানা আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

৫০তম রেস্টুরেন্ট উদ্বোধন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন “বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]