• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
ওবায়দুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ দুপুর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উখিয়ায় বিজিবির টহল ও ড্রোন নজরদারি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গত ২৭ নভেম্বর থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) থেকে মোতায়েন করা এসব বিজিবি সদস্য জেলা পুলিশ ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল, তল্লাশি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]