• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪২ দুপুর

থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল থানা-সংলগ্ন মার্কেটের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত পায়নি। বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষে নির্মিত দুইতলা ব্যারাক ভবন-২-এর পাশে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণ ঘটে।

শনিবার (২৮ নভেম্বর) বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদ শাহ সড়কের পাশে লম্বা তিনতলা ফরিদপুর পৌর মার্কেটটি অবস্থিত। মার্কেটের তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে। মার্কেটের পেছনে কোতোয়ালি থানার দুইতলা ব্যারাক ভবন-২ অবস্থিত। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। ওপরতলায় রয়েছে একটি হলরুম।

মার্কেটের যে পাশে বিস্ফোরণ ঘটেছে, সেটি থানার উত্তর দিকে। জায়গাটি থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।

ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চায়ের দোকানের মালিক লিটন সাহা বলেন, ‘আমরা হঠাৎ শব্দে আতঙ্কিত হয়ে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি, পৌর মার্কেটের থানার মোড়ের পাশ থেকে সাত নম্বর দোকান মা ইলেকট্রনিকের দিকে টিনের ছাদ থেকে ধোঁয়া উড়ছে। পরে পুলিশের লোকজন এসে ঘুরে দেখে গেছেন।’

ঘটনার সময় থানার আরেক পাশে শহরের মহাকালীর মোড় এলাকায় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ। তিনি বলেন, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার মনে হয়েছে, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা একটি ভবনের কোনও তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]