• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৫ বিকাল

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সাধারণ সভা: ১০ মাসে আয় ১ কোটি ৫১ লাখ টাকা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সমিতির হল রুমে (নিচতলা) সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সমিতির সভাপতি মোসা: শুকরিয়া পারভীন।

সভায় উপস্থাপিত হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানের মোট আয় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। এর মধ্যে ডায়াবেটিক বিভাগ থেকে প্রায় ৯৮ লাখ ৫২ হাজার এবং অপারেশন বিভাগ থেকে প্রায় ৪০ লাখ ২৮ হাজার টাকা এসেছে। একই সময়ে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা, যার সবচেয়ে বড় অংশ প্রায় ৬৮ লাখ ৮৮ হাজার টাকা গেছে বেতন-ভাতায়।

২০২৫-২০২৬ মেয়াদের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৩ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সীমিত সম্পদের মধ্যেও সেবার মান বাড়াতে কাজ করেছে। ব্যয় সাশ্রয়ের ফলে আয় বেড়েছে এবং কর্মচারীদের নিয়মিত বেতন-বোনাস দেওয়া ও বকেয়া বেতনের আংশিক পরিশোধ সম্ভব হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ কোনো সদস্য কোনো আর্থিক সুবিধা নেন না।

সেবার ক্ষেত্রে গর্ভবতী মায়েদের জন্য নরমাল ডেলিভারির লেবার রুম, নিম্নআয়ের রোগীদের জন্য কম খরচে জেনারেল বেড, ল্যাবরেটরিতে আধুনিক অ্যানালাইজার এবং দীর্ঘদিন বন্ধ থাকা সোলার সিস্টেম চালুর কথা জানানো হয়। প্রতিষ্ঠানের দাবি, অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের চেয়ে ১০ থেকে ৬০ শতাংশ কম মূল্যে পরীক্ষা করা হয়। দরিদ্র রোগীদের জন্য দরিদ্র তহবিল গঠন এবং টাইপ-১ রোগীদের বিনামূল্যে ইনসুলিন সরবরাহের কথাও বলা হয়। এ ছাড়া কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভার উপসংহারে সাধারণ সম্পাদক এ.কে.এম আনোয়ারুল ইসলাম (খায়ের) বলেন, “তবুও আরও অনেক কাজ বাকি।” রোগী ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]