• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ সকাল

কক্সবাজার শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় এবং সার্কিট হাউস এলাকাও রয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও আতঙ্কের পরিস্থিতির দৃশ্য দেখা যায়। তবে এসব বিস্ফোরণের প্রকৃত সংখ্যা, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘রাত ১২টার দিকে হঠাৎ কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। মুহূর্তের মধ্যে নিরাপত্তাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলে আসেন। তারা বিস্ফোরণস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যান।’

তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সতর্ক অবস্থানে যান তারা। তবে কে বা কারা কী উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

এ বিষয়ে সদর থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]