• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর

কুমিল্লায় ২ বাসসহ চার গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩০

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় চারটি গাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্য দৃইটি বাস, একটি লড়ি ও একটি মাইক্রোবাস রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টায় মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে কেউ নিহত না হলেও অন্তত ৩০ জনকে আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান- চট্টগ্রামমুখী চলন্ত একটি লরির পিছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস। ওই বাসটির পিছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস, ওই বাসের পিছনে ধাক্কা দেয় একই অভিমুখের একটি মাইক্রোবাস। তিনি বলেন- মূলত চলন্ত অবস্থায় প্রতিটি গাড়ির দূরত্ব খুব কম ছিল।

লরির পিছনে ধাক্কা দেওয়ার সাথে সাথেই পিছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা দুটি পাশের ও মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডাক্তার রানা জানান- আমাদের হাসপাতাল থেকে ৮ জনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে, এখনো সবার নাম ঠিকানা রেজিস্টার খাতায় তোলা হয়নি। আহতদের সংখ্যাও সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]