বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্ট (পপি) নীলফামারী জোনের উদ্যোগে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের দুই শত দুইজন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারাগুলো বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারাগুলো তুলে দেন। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজিজুল বারী বসুনিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পপির নীলফামারী রিজিওন প্রোগ্রাম ম্যানেজার মাধব দাস।
এ সময় পপির নীলফামারী জোনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম, নীলফামারী আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক আবুল কাশেম, গোলাহাট শাখা ব্যবস্থাপক রুবেল হোসেন , সৈয়দপুর শাখা ব্যবস্থাপক গোলাম রব্বানী, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন বাদল, সৈয়দপুর বিদ্যূৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজমুল হুদা বাবলা, সমাজসেবক আমজাদ হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সংস্থাটির পক্ষ থেকে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ২০২ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে আমলকি, নিম, পেয়ারা, জলপাই, মেহগনি, কাঁঠাল ও কৃষ্ণচূড়া। পরে সংস্থা নীলফামারী জোনের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে দুইটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হয়। প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক ওই চারা রোপন করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর