• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:০১ বিকাল

বাঘ লোকালয়ে আসতে পারবে, হাসিনা ও তার দোসরদের আশার সুযোগ নেই: ড. মনিরুজ্জামান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

রবিবার (২৯শে নভেম্বর ) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবনঘেঁষা শ্যামনগরের মানুষের কাছে বাঘের লোকালয়ে আসা স্বাভাবিক ঘটনা হলেও শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরের এই এলাকায় প্রবেশের সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই অঞ্চল বেষ্টিত, এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত থেকে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকে আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।’

বিএনপির নেতা কর্মীদের ওপর বিগত সরকারের নির্যাতনের প্রসঙ্গ তুলে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। অসংখ্য মামলা দিয়ে সারাদেশে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্র জনতার আন্দোলনে প্রাণহানির কথা উল্লেখ করে ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার পতনের আগে আন্দোলনের শেষ পর্যায়ের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের বেদনা এখনো কাটেনি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামনগরে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, গত নয় মাসে বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। বিরোধী মতের মানুষের ওপর আগের মতো জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। আগামী দিনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ভারতের ভূমিকার সমালোচনা করে ড. মনিরুজ্জামান বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক ইলাহী মুন্না।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু,আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]