• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৫ রাত

কোথাও আগুন লাগেনি, সব যাত্রী নিরাপদে: ইউএস-বাংলা এয়ারলাইন্স

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেদ্দাগামী বিএস-৩৬১ ফ্লাইটটি উড্ডয়নের আগমুহূর্তে ককপিটের যন্ত্রপাতির সংকেতে অসংগতি দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

পরে যথাযথ নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয় এবং দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হয়।

ইউএস-বাংলা জানিয়েছে, সব যাত্রী নিরাপদে বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। তাদের জেদ্দায় পৌঁছে দিতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করারও অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]