• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
ফিরোজ মাহমুদ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:১৩ রাত

মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফিরোজ মাহমুদ চট্টগ্রামের মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) রাত ৮ টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল ষ্টেশন রোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সালাউদ্দিন সেলিম

জানা গেছে, রবিবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মোহাম্মদ খানসাবেন তুলা ও প্লাস্টিকের গোডাউন এবং আরো প্রায় ৮টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে মিরসরাই ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ খানসাব বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আগুন সবকিছু কেড়ে নিয়েছে। সব পুড়ে ছাই হয়ে গেল। এখন কীভাবে ব্যবসা দাঁড় করাবো?

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভাড়াটিয়াদের ভাষ্যমতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। নগদ টাকা, বাইসাইকেলসহ আনুষাঙ্গিক বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা দ্রুত গিয়ে আশপাশের কয়েকটি স্থাপনা রক্ষা করতে সক্ষম হয়েছি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]