হাড় কি জিনের খাবার?
মানুষের কর্মব্যস্ত জীবনে সবাই সবকিছু জানে না। সবার সকল হাদিস ভালো ভাবে জানা নাই। খাবার নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারেন। মনের ভিতর অনেক প্রশ্ন থাকতে পারে। যেমন হাড় কি জিনের খাবার? অনেকের ধারণা মাছের কাঁটা ও গরু, খাসির হাড় পানিতে না ভিজিয়ে ফেলে দিতে হয়, যাতে তাঁরা খেতে পারে। পানিতে ভেজালে তারা খায় না। এ কথা কি ঠিক?
আসুন আমরা জেনে নেই কোরআন হাদিস থেকে:-
আপনার এই ধারণাটি ঠিক, এটা সত্য। জিনের খাবারের মধ্যে রাসূল (সা.) হাড়কে উল্লেখ করেছেন। এটি মেসকাত নামক একটি হাদিসের মধ্যে রাসূল (সা.) উল্লেখ করেছেন যে, তাদের খাবারের মধ্যে অন্তর্ভুক্ত একটি হচ্ছে, সেটা হলো ‘আদম’, ‘হাড়’, ‘হাড্ডি’। হাড়জাতীয় জিনিস তাঁরা খাবার হিসেবে গ্রহণ করে থাকে।
পরবর্তী সময় দ্বিতীয় যে কথাটি বলেছেন, সেটি কোনো ধরনের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সেটা কারো ব্যক্তিগত গবেষণা বা ব্যক্তিগত আবিষ্কার যে, এটাকে পানিতে ভেজালে খাবে, অন্যথায় খাবে না। এ ধরনের বক্তব্য কোনো ধরনের নুসুসের মাধ্যমে বা দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আমার জানা নেই। এটা একান্ত কারো ব্যক্তিগত আবিষ্কার, তিনি হয়তো ব্যক্তিগতভাবে গবেষণা করে বের করেছেন। হাড় যে জিনের খাবার, এ বিষয়টি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: