মেহেদীর রং গাড় করার টিপস
মেহেদী থেকে গাড় রঙ পেতে হলে হাতে লাগানোর আগে এবং পরে কিছু নিয়ম পালন করতে হয়। মেহেদী বাটার সময় মেহেদীর সাথে একটু খয়ের (পানের সাথে খায়) ও পানের বোটা মিশিয়ে নিন। যেখানে মেহেদী লাগাবেন সেখানটা খুব ভাল করে পরিস্কার করে নিয়ে মেহেদী লাগান। মেহেদী শুকিয়ে ঝর ঝর হয়ে গেলে পানি দিয়ে ধোয়ার আগে মেহেদী লাগান স্থানটিতে নারকেল, অলিভ অয়েল বা সরিষার তেল লাগান।
আবার টিউব মেহেদী লাগিয়ে তা থেকে গাড় রং পাবার জন্য অবলম্বন করতে হবে অন্য উপায়। আর তা হল-
১) মেহেদী রং গাঢ় করার সবচেয়ে সহজ এবং আদি পদ্ধতি দীর্ঘ সময় পর্যন্ত মেহেদী হাতে রাখা। অন্তত ৭ হতে ৮ ঘণ্টা পর্যন্ত মেহেদী হাতে রাখতে হবে। সম্ভব হলে ১২ ঘন্টা মেহেদী হাতে রাখুন। আবার রাতে মেহেদী হাতে লাগিয়ে সকালে উঠিয়ে ফেলতে পারেন। মেহেদী যতো বেশি সময় হাতে রাখতে পারবেন রং ততোই গাঢ় হবে।
২) প্রথমে পানির সঙ্গে চিনি ফুটিয়ে জ্বালিয়ে নিন। চিনি পানি ঠান্ডা হওয়ার পর এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মেহেদী শুকিয়ে আসলে চিনি ও লেবু মিশ্রিত ওই পানি মেহেদী উপর লাগান। এই কাজটি কয়েকবার করতে হবে। এতে করে মেহেদি রং গাঢ় হবে।
৩) মেহেদী হাত হতে উঠানোর পর হাতে সরিষা তেল ম্যাসাজ করুন। এই তেল হাত গরম করে যা মেহেদী রং গাঢ় করতে সাহায্য করবে।
৪) জানা গেছে, লবঙ্গের ভাপ নাকি মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে। লেবু-চিনির পানি দেওয়ার পর লবঙ্গ ভাপ খুব বেশি কার্যকর। প্রথমে একটি তাওয়ার উপর কয়েকটি লবঙ্গ গরম করতে দিন। তারপর লবঙ্গ ধোঁয়ার উপর আপনার মেহেদি দেওয়া হাত রাখুন। কিছু সময় এমন করলে মেহেদি রং গাঢ় হবে।
৫) মেহেদি দেওয়া হাত কাগজে মুড়িয়ে রাখলে রং গাঢ় হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এতে ডিজাইন নষ্ট হতে পারে। অবশ্য প্লাষ্টিকের কাগজ দিয়ে মুড়িয়ে রাখতে পারেন।
বিডি২৪লাইভ/আরআই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: