প্রকাশ পেলো শাকিব-মিমের চুম্মা! (ভিডিও)
নতুন বছরেই নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটির নতুন ছবি 'আমি নেতা হবো'। ফ্রেবুয়ারিতে ছবিটি মুক্তি পাবে। আর মুক্তিকে কেন্দ্র করে ইউটিউবে রোববার সন্ধ্যায় মুক্তি পেলো চুম্মা শিরোনামের গানটি।
ছবির এই গানটি মুক্তির পর বেশ প্রশংসা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। গানটিতে বেশ ভিন্ন লুকে দেখা যাচ্ছে শাকিব খান ও মিমকে।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।
'আমি নেতা হবো' ছবিটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর ফের জুটি হিসেবে ফিরছেন শাকিব ও মিম। শাকিব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'রাজনীতি' ও 'নবাব'। এ বছর মুক্তি পেয়েছে মিম অভিনীত 'দুলাভাই জিন্দাবাদ' ও 'ইয়েতির অভিযান'। এছাড়াও তার 'পাষাণ' নামের একটি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: