চিরতরে ছারপোকা তাড়াতে যা করবেন! (ভিডিও)
ছারপোকা সিমিসিডে গোত্রের একটি ছোট্ট পতঙ্গ বিশেষ। ঘরে ছারপোকার আক্রমণ ঘটলে অশান্তির শেষ থাকে না। ছারপোকা কতটা যন্ত্রণাময় তা শুধু মাত্র ভুক্তভোগীরাই জানেন। শান্তির ঘুম হারাম করার জন্য একটি ছারপোকা যথেষ্ট।
এ পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনে ও এদের দেখা মেলে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে - ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসাবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়।
ছারপোকার কামড় থেকে ব্যথা, জ্বালাপোড়া শুরু করে অ্যালার্জির সমস্যাও হতে পারে। তাই বিছানাপত্র থেকে ছারপোকা যত দ্রুত সম্ভব দূর করা উচিত। তবে একবার ঘরে ছারপোকা ঢুকে পড়লে তা দূর করা বেশ কঠিন। এই কঠিন সমস্যার সমাধানের কিছু সহজ মাধ্যম রয়েছে।
চলুন দেখে নেই এই জ্বালাতনকারী ছারপোকাকে কিভাবে সহজেই ঘর থেকে তাড়ানো যায়।
যা যা লাগবে: পানি, স্প্রে বোতল, ডেটল, ওয়াশিং পাউডার (কাপড় ধোয়ার ডিটারজেন্ট)।
কিভাবে তৈরি করবেন:
১. শুরুতে আধা বোতল পানিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট মেশান।
২. এরপর এতে দুই টেবিল চামচ ডেটল দিয়ে দিন।
৩. সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন।
৪. এবার ঘরের যে স্থানগুলোতে ছারপোকা রয়েছে সে স্থানগুলোতে এটি স্প্রে করুন।
ছারপোকা তাড়াতে যা করবেন:
১. ছারপোকা তারাতে আপনি বেকিং সোডা অথবা বরিক পাউডার ছিটিয়ে রাখতে পারেন ঘরের বিছানায়, সোফায়। বেকিং সোডা এবং বরিক পাউডারের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। যার ফলে তারা মারা যায়। এতে করে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে।
২. নিয়মিত বিছানা পরিষ্কার রাখুন। পাশাপিাশি আপনার ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিনদিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
৩. ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশী হলে বিছানার তোষক, চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশী তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে। অথবা বিছানার তোষক, বালিশ, সোফার গদি, লেপ কম্বল খুব কড়া রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এতে করে ছারপোকা খুব দ্রুত পালাবে।
৪. অগোছালো অতিরিক্ত আসবাবপত্রের ঘরে ছারপোকার উপদ্রব সবচাইতে বেশি হয়। তাই ঘর পরিপাটি করে গুছিয়ে রাখুন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে।
৫. ছারপোকা দূর হয়েছে মনে করে এই কাজগুলো করা বন্ধ করে দেবেন না। সপ্তাহে একবার এই কাজগুলো করতে থাকুন। তা না হলে আবার দেখা দিতে পারে ছারপোকা।
ভিডিও দেখতেি এখানে ক্লিক করুন
বিডি২৪লাইভ/টিএএফ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: