পছন্দের রং বলে দিবে আপনার মনের খবর!
মানুষের মনে রং লাগে, এই শব্দ না জানি কতবার শুনেছি আমরা। তাই না! আসলে প্রতিটি রঙেই লুকিয়ে আছে হাজারো মানে। যা বিশ্লেষণ করার ক্ষমতা একবার যদি রপ্ত করে নিতে পারেন, তাহলে শুধু নিজের নয়, যে কারও মনের কথা বুঝে নিতে আপনার এক সেকেন্ডও সময় লাগবে না। কীভাবে রঙের এই রহস্য ভেদ করবেন? চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
কালো: সারা বিশ্বে বেশিরভাগেরই কালো রং খুব পছন্দের হয়। এমন মানুষেরা সাধারণত মন থেকে খুব ভাল হন না। লোকের ক্ষতি করতে এরা সদা প্রস্তুত থাকেন। খুব বাজে চরিত্রের হয় কালো রঙ প্রিয় মানুষেরা। তবে এরা নেতৃত্ব দিতে পছন্দ করেন। তাই তো যাদের পছন্দের রং কালো, তাদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন।
লাল:
পছন্দের রঙ যদি লাল হয়, তাহলে বুঝে নিতে হবে সে খুব খোলামেলা মনের। যে কোনও ধরনের মানুষের সঙ্গে মিশতে আপনার খুব ভাল লাগে। শুধু তাই নয়, সে বেশ বিলাসীও বটে। লাল রং যাদের খুব পছন্দ, তারা সাধারণত মানসিকভাবে বেশ দৃঢ় এবং খুব জেদি হয়।
হলুদ:
যাদের পছন্দের রং হলুদ তারা একেবারেই লাজুক নন। আসলে এই রঙ যাদের পছন্দ, তারা খুব মিশুকে এবং প্রাণবন্ত হন। যে কোনও আচেনা মানুষের সঙ্গে মিশে যেতে এদের এক মুহূর্তও সময় লাগে না। এক কথায় হলুদ রং পছন্দ মানেই সেই ব্যক্তি আনন্দপ্রিয়, হাস্যমুখর।
গোলাপী:
গোলাপী রং পছন্দ যাদের, তারা খুব শান্ত স্বাভাবের হন। তবে পছন্দের লোকের সঙ্গে থাকলে এরা খুব প্রাণবন্ত হয়ে ওঠেন। তবে এরা শুধু নিজেকে নয়, পছন্দের সব মানুষকেই প্রতিনিয়ত আনন্দে রাখতে চান। তাই তো সবার বেশ পছন্দের মানুষ হন এরা।
কমলা:
কমলা খুবই প্রাণবন্ত রং। কমলা রং যাদের পছন্দ, তারা খুব কর্মচঞ্চল হন এবং এরা খুব স্বাস্থ্যবান এবং শরীরের প্রতি খেয়াল রাখার ব্যাপারে খুব সজাগ থাকেন। এদের চরিত্রের একটা খারাপ দিকও রয়েছে। মানুষেরা মুখের উপর সত্যি কথা বলে দিতে এরা একটুও পিছপা হন না। তাই খুব কম লোকের পছন্দের তালিকায় এরা জায়গা পান।
সাদা:
সাদা রংটি যাদের পছন্দ তারা খুব ভাল মনের মানুষ হন। যে কোনও মানুষের সঙ্গে মিশে যেতে এদের একেবারেই সময় লাগে না। আর যদি চরিত্রের দিক থেকে বলেন, তাহলে এরা খুব শান্ত স্বভাবের হন। এক কথায়, সাদা যাদের পছন্দের রং হয়, তারা খুব আদর্শবান মানুষ হন।
সবুজ:
জীবনের রং হল সবুজ। সবুজ রং যাদের পছন্দ, তারা খুব শান্ত, আরামপ্রিয় এবং প্রাণবন্ত হন। জীবনের সব অভিজ্ঞতাকে উপভোগ করতে এরা সদা প্রস্তুত থাকেন। যে সব মেয়েদের সবুজ রং খুব পছন্দের হয়, তারা বেশ নরম মনের হয়।
বাদামী:
যাদের প্রিয় রং বাদামী, তারা খুব অমায়িক হন। শুধু তাই নয়, যে কোনও বিষয়ই এরা ভালভাবে, মন দিয়ে করতে চান। জীবন যাতে সুরক্ষিত থাকে, সেদিকে এদের সব সময় নজর থাকে।
নীল:
নীল রং যাদের খুব পছন্দ, তারা সাধারণত খুব শান্ত হন। সেই সঙ্গে যে কোনও কিছুর গভীরে ভাবে ভাবতে এরা খুব ভালবাসেন। এরা শান্তির জীবন পেতে চান। তাই যে কোনও ধরনের ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেন।
বেগুনী:
এই রংটি যাদের পছন্দ তারা সাধরাণত খুব অভিমানী হন। সেই সঙ্গে লোকের সঙ্গে মিশতেও খুব একটা চান না। বেগুনী রঙের সঙ্গে যাদের সম্পর্ক খুব গাড় হয়, তাদের জীবনে দুঃখ যেন চিরসঙ্গী হয়।
বিডি২৪লাইভ/ এস এস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: