বন্ধু না প্রেমিক?
বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয়। সামাজিক বিনিময় তত্ত্ব, ইকুইটি তত্ত্ব, রিলেশনাল দ্বন্দ্ববাদ, এবং সংযুক্তি শৈলী সহ ইত্যাদিতে বন্ধুত্বের বিভিন্ন একাডেমিক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়।
যদিও সেখানে বন্ধুত্বের অনেক রূপ আছে কিছু অবস্থান অনুসারে ভিন্ন হয় কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য অনেক বন্ধনের মধ্যে উপস্থিত থাকে। স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পরার্থপরতা, পারস্পরিক বোঝাপড়া, এবং সমবেদনা, একে অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ, ভয় ছাড়াই বন্ধুর কাছে ভুল করা এই ধরনের বৈশিষ্ট্য বন্ধুত্বে অন্তর্ভুক্ত।
অচেনা মানুষ একসাথে চলার কারণে অনেক সময় ঘনিষ্ট বন্ধু হয়ে ওঠে। আবার চলার পথে একসঙ্গে চলতে চলতে ঘনিষ্ট বন্ধু হয়ে যায় প্রেমিক।
কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না প্রিয় মানুষটি আপনার বন্ধু না প্রেমিক আপনার মনে হতে পারে বন্ধুত্ব নাকি প্রেম, তা নিয়ে অনেক সময় মনের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়।
জেনে নিন বন্ধু না প্রেমিক?
মনোযোগী:
কেউ যদি আপনা প্রতি বেশি আগ্রহী হন, যেকোনো প্রয়োজন পূরণে সব সময় সোচ্চার। তবেই বুঝতে হবে তিনি আপনাকে ভালবাসেন।
যোগাযোগ রাখা:
যিনি আপনাকে ভালবাসেন তিনি নিয়মিত ফোনে আপনার সকাল থেকে প্রায় সারা দিনের খোঁজ নেবেন। ফোন করলে যদি অপর সারা পান তবে বুঝতে হবে তিনি আপনার প্রেমে পড়েছে।
সম্পর্ক সচেতন:
যিনি শুধু ঘুরতে কিংবা সময় কাটাতে পছন্দ করেন নাকি ভবিষ্যৎ নিয়েও সচেতন। ভবিষ্যৎ পরিকল্পনা না থাকলে বুঝতে হবে তিনি শুধু আপনার বন্ধু।
মনের কথা বুঝতে পারা:
আপনার সঙ্গী কি আপনার মনের কথা বুঝতে পারে। আপনার যদি মন খারাপ হয় আর সঙ্গী যদি তা বুঝতে পারে তবে বুঝতে হবে তিনি আপনাকে ভালোবাসেন। আর যদি আপনার কী পছন্দ, কী অপছন্দ এসব যদি তিনি বুঝতে পারেন, তাহলে তাকে প্রেমিক বললে ভুল হবে না।
ভুল ত্রুটি:
সঙ্গী যদি আপনার মন্দ দিকগুলো মেনে নিয়ে আপনার সঙ্গে থাকেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন।
বিডি২৪লাইভ/এইচকে
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: