ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের ভোটের তথ্য
ঝালকাঠি জেলায় সংসদীয় আসন মোট ২টি, ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২। জেলার মোট আয়তন ৭৫৮.০৬ বর্গ কিলোমিটার। ৪টি উপজেলা ও ৪টি থানা নিয়ে ঝালকাঠি জেলা, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া। এর মধ্যে পৌরসভা- ২টি, ঝালকাঠি সদর ও নলছিটি, ৩২টি ইউনিয়নে গ্রাম ৪৭১টি এবং মৌজা: ৪১২টি। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী মহকুমা থেকে ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলায় পরিণত হয়।
ঝালকাঠি জেলার মোট ভোটার সংখ্যা ৪লাখ ৬৬হাজার ৮’শ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৫হাজার ৯২জন এবং নারী ভোটার ২লাখ ৩১হাজার ৭’শ ৬৫ জন। জেলায় মোট ২৩৭টি ভোট কেন্দ্র রয়েছে।
জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে সংসদীয় ১২৫নং ঝালকাঠি-১ আসন। আসনটিতে ১২টি ইউনিয়নে ৯০টি ভোট কেন্দ্রে রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ১লাখ ৭৮হাজার ২৫৫জন। তারমধ্যে পুরুষ ভোটার ৮৯হাজার ২৬৯জন এবং নারী ভোটার ৮৮হাজার ৯৮৬জন।
ঝালকাঠি জেলা সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসনে মোট ২০টি ইউনিয়ন। ১৪৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৮৮হাজার ৬০২জন। তারমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪৫হাজার ৮২৩জন এবং নারী ভোটার হচ্ছে ১লাখ ৪২হাজার ৭৭৯জন।
বিডি২৪লাইভ/এজে
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: