ধানের শীষের নির্বাচনী প্রচারণার গান প্রকাশ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'ধানের শীষে ডাক দিয়েছে' নামক গানের সিডির মোড়ক উন্মোচন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সিডি প্রকাশ করেন তিনি।
জিয়া শিশু একাডেমির পরিবেশনায় ‘ধানের শীষে ডাক দিয়েছে’ শীর্ষক সিডিতে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মুহিন খান, মৌসুমী আশেকান রুখসার রহমান ও ময়না আমীন।
সিডি উদ্বোধনীতে মির্জা ফখরুল বলেন, ‘এই প্রকাশনার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা ও খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন চলছে তা আরও বেগবান হবে।’
‘ধানের শীষে ডাক দিয়েছে, আয়রে ছুটে আয়’, ‘দে দে সিল মেরে দে, তোরা দেরি করিস না’, ‘ভোট দাও, ভোট দাও, জাতীয় ঐক্য ফ্রন্টকে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও’ এরকম ছয়টি গান রয়েছে সিডিতে। এসব গানে সুর দিয়েছেন মকসুদ জামিল মন্টু ও মুহিন খান। পরিচালনা করেছেন এম হুমায়ুন কবির।
জিয়া শিশু একাডেমির প্রধান নির্বাহী এম হুমায়নুর কবীরের সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ/এআইআর
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: