রেসিপি: হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি
হায়দ্রাবাদ নিজাম রান্নাঘরের রান্না একটি কিংবদন্তী, কাচ্চি গোস্ত এর বিড়িয়ানি হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি হিসাবে পরিচিত। এটি ভারতীয় সুগন্ধি এবং শৈল্পিক বিরিয়ানি। চলুন জেনে নেই রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
খাসীর মাংসের: ১ কেজি
বাসমতী চাল: ৫০০ গ্রাম
ঘি: ১ টেবিল চামচ
জিরা: ১ চা চামচ
গরম মশলা গুড়া: ২ চা চামচ
সাজানোর জন্য সেদ্ধ ডিম: ২টি (ঐচ্ছিক)
গোলাপ জল : ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
রসুন আদা পেস্ট: ২ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা: ২ কাপ
টক দই: ২ টেবিল চামচ
পুদিনা পাতার: ১ গুচ্ছ
দই: ২ কাপ
হিজলি বাদাম (ঐচ্ছিক): ৫০ গ্রাম
হলুদ গুঁড়া: ১ চিম্টি
জাফরান: ১ চিম্টি
ধনে পাতা: ১ গুচ্ছ
লবণ: স্বাদ অনুযায়ী
তেল: ৫ টেবিল চামচ
কাশ্মীরি লাল মরিচ গুঁড়া : ১ টেবিল চামচ
প্রস্তুতির সময়: ৩০ মিনিট
রন্ধন সময়: ৪৫ মিনিট
খাসীর মাংস: একরাত মেরিনেট করা।
প্রস্তুত প্রণালী:
মাংস ধুয়ে পরিষ্কার করে একটি শুকনো পাত্রে গরম মশলা লবণ, আদা-রসুন বাটা, লাল মরিচ পেস্ট, এবং টকদই যোগ করে মেরিনেট করে একরাত ফ্রিজে রেখে দিন।
দিক নির্দেশনা:
প্রথমেই পানি ফুটিয়ে ঘি, তেল, লবণ যোগ করুন এবং চাল অর্ধেক সিদ্ধ করুন। এবার তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে কাঁচালংকা দিন বাদামি হয়ে এলে মেরিনেট করা মাংস ঢেলে দিন এবং পেয়াজ বেরেস্তার ১/৩ অংশ যোগ করে পাশে সরিয়ে রাখুন।
এবার একটি গভীর প্যানে নিচে মাংশ তার উপরে আধা সিদ্ধচাল তার উপরে আবারও মাংশ ও চাল দিয়ে উপরে বেরেস্তার বাকি অংশ পুদিনা পাতা কিশমিশ, বাদাম কুচি, এবং ধনে পাতা যোগ করুন। পৃথক একটি বাটিতে দুধ ও জাফরান এবং গোলাপ জল মিসিয়ে বিরিয়ানির প্যানের উপরে ঢেলে দিন।
একটি বায়ুরোধী ঢাকনা দিয়ে প্যানের উপরে ঢাকা দিন এবং এভাবে ৪৫ মিনিট রান্না অল্প আঁচে করুন। চাল পুরোপুরি সিদ্ধ হলে নামিয়ে নামিয়ে ফেলুন।
ডিম চিরে উপরে দিয়ে দিন। কোরমার সাথে গরম গরম পরিবেশন করুন ।-সূত্র: ইন্ডিয়া টাইমস।
সম্পাদনা: তাহমিনা শাম্মী।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: