দায়িত্বশীল বাবা কখনোই যে কাজগুলো করবেন না

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৫, ০৯:৪৪ পিএম

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “প্রত্যেক বাবাকে এটা জানান দরকার, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। শিশুকে সঠিকভাবে লালন-পালন করে বড় করার দায়িত্ব নিতে হবে।”


ছোটকাল থেকেই সন্তানদের লালন-পালনের দায়িত্ব মা ও বাবা উভয়েরই। শিশুদের ভালবাসা দিয়ে বড় করতে হয়। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা প্রদান করতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে শিশুদের উপর খারাপ প্রভাব পরে। একজন দায়িত্বশীল পিতা যে কাজগুলো কখনোই করবেন না-

১. তিনি কখনোই খারাপ দৃষ্টান্ত স্থাপন করবেন না:

কখনও শুনেছেন বাবা তার ছেলেমেয়েকে মেজাজ হারাতে মানা করেছেন বা খারাপ ব্যবহার করতে মানা করেছেন? মনে হয় না। সমস্যাটি হল, তারা তাদের ছেলেমেয়ের সামনে খারাপ দৃষ্টান্ত প্রতিস্থাপন করতে চান না। কারন, তারা নিজেই বিভিন্ন সময়ে মেজাজ হারিয়ে ফেলেন। অনেকের সাথে খারাপ ব্যাবহার করেন, যা পরবর্তীতে শিশুরা কপি করে।

চার্লস এফ ক্যাটেরিং বলেছেন, “প্রত্যেক বাবার মনে রাখা উচিৎ তার ছেলে তার পরামর্শ নয়, তার উদাহরণগুলোকে অনুসরণ করবে।”

২. তার বাচ্চাদের মারবেন না:

কেবল একজন দায়িত্বহীন বাবা শারীরিক সহিংসতা ও মারের ব্যবহার করে। একজন ভালো বাবা জানেন কিভাবে শিশুদের সঠিক পথে আনয়ন করা যায়। তারা সহিংসতার মাধ্যমে কোন কিছু করেন না। দীর্ঘ মেয়াদে অন্য কোন পদ্ধতি অবলম্বন করে তারা শিশুদের সঠিক পথে নিয়ে আসেন।

৩. বাচ্চাদের সাথে সময় অতিবাহিত করা বাতিল করবেন না:

শিশুরা তাদের বাবার সাথে সময় অতিবাহিত করার আশা রাখে। বাবা বেশীরভাগ সময় অনেক বেশী ব্যস্ত থাকে। শিশুরা বাবার সাথে সময় কাটাতে না পারলে নিজেদের অবহেলিত ও পরিত্যক্ত মনে করেন। বাচ্চাদের সাথে চলচ্চিত্র দেখা, গেম খেলা এবং বাহিরে ঘুরতে যাওয়া এ সময়গুলো একজন দায়িত্ববান পিতা কখনোই তাদের অনেক জরুরী কোন কারন না থাকলে এসব কাজ বাতিল করেন না।

৪. অন্যায়ভাবে বাচ্চাদের সমালোচনা করবেন না:

ছেলেমেয়েরা বাবা-মায়ের জন্য কোন কাজ করলে সেই কাজটি ভালো না হলেও বাচ্চাদের প্রশংসা করা উচিৎ। এতে তাদের মাঝে আগ্রহ বৃদ্ধি পায়। আর যদি বাচ্চাদের সমালোচনা করা হয়, তাহলে তাদের উৎসাহ হারিয়ে যায়। শিশুদের কাজটি সঠিকভাবে না হলে তাদের উৎসাহ প্রদানের মাধ্যমে কাজটিকে আরও ভালভাবে করার উপায় শিখাতে হবে।

৫. তিনি কখনো অসম্মান প্রদর্শন করবেনা:

বাবা যখন তার স্ত্রী ও বাচ্চাদের সম্মান করেন তখন পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হয়। কিন্তু যখন বাবা সকলের প্রতি অসম্মান দেখায় তখন বাচ্চাদের মধ্যে একটি তিক্ততা চলে আসে। তাই, পারস্পারিক সৌহার্দ বজায় রাখার জন্য অবশ্যই সম্মান করা জরুরী।

একজন দায়িত্ববান বাবা সবসময় তার বাচ্চাদের ভালবাসবেন। তিনি তার বাচ্চাদের ভালো জীবনের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবেন।–সূত্র: লাইফ হ্যাক।
সম্পাদনা: আরজু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: