বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ; দাম তেষট্টি হাজার টাকা
নাম ব্ল্যাক ডায়মন্ড। শুনে অলংকার সামগ্রী মনে হলেও আসলে আইসক্রীম। যার সজ্জায় আবার ব্যবহার করা হয় স্বর্ণ। অদ্ভুত এই আইসক্রিম পাওয়া যাচ্ছে দুবাইয়ের একটি মিষ্টির দোকানে। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম এটি।
বিশেষ কিছু দূর্লভ ও ব্যয়বহুল উপাদান দিয়ে তৈরী এই আইসক্রিমটির মূল্য আটশ ডলারেরও বেশি। টাকার অঙ্কে যা প্রায় তেষট্টি হাজার। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। তবে দাম যদি হয় আকাশছোঁয়া, তখন একটু ভাবতে হবে বৈকি। দুবাইয়ের বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে স্কোপি ক্যাফে নামের এই আইসক্রিম পার্লার। এখানেই পাওয়া যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম।
বিশেষভাবে তৈরি, খাবার উপযোগী তেইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই আইসক্রিম। ইতালিয়ান ট্রাফল, ইরানী জাফরানের মতো আরো কিছু মূল্যবান উপকরণও ব্যবহৃত হয় এতে। পরিবেশন পাত্রেও রয়েছে ভিন্নতা। রূপোর বাটি এবং চামচ এ পরিবেশিত হচ্ছে এই আইসক্রিমটি। তবে লাভের মধ্যে রয়েছে এত দাম চুকিয়ে আইসক্রিম খাওয়ার পর রূপোর বাটি এবং চামচটি সাচ্ছন্দে নিয়ে যাতে পারবেন ক্রেতারা।
দোকান মালিক যুবিন দোশী বলেন, “ব্যয়বহুল উপকরণগুলোর জন্যেই আইসক্রিমটার এত দাম। যারা নিজেদের বিশেষ কিছু মনে করে, অন্যদের চেয়ে আলাদা ভাবে, তারাই কিনছে এই আইসক্রিম।” উচ্চমূল্যের কারণে আইসক্রিমটি কেনার আগে নানা বিবেচনা করতে দেখা গেল ক্রেতাদের। যাদের একজন টনি বিডলি বলেন, “আমি মনে করি এক জনের জীবনে এই আইসক্রিমটি একবারই খাওয়ার সুযোগ আসে। সেটা হতে পারে বিশেষ কোন উপলক্ষ্যে। তবে একটি আইস্ক্রিমের জন্য খরচটা একটু বেশিই।”
আইসক্রিম অনেক প্রিয় হওয়া সত্বেও এত দাম চুকিয়ে আইসক্রিম খেতে রাজি নন সেখানকার সাধারণ ক্রেতারা। দুবাই রাজ পরিবারের লোকেরাই আইসক্রিমটির প্রধান ক্রেতা বলে জানায় ক্যাফে কর্তৃপক্ষ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: