“কিস্তিমাত” ছবির পুরো ট্রেজারটি দেখুন, আর চমকান
২৩ আগস্ট রাত ১০:১০টায় প্রকাশিত হয় বহুল প্রত্যাশিত ‘কিস্তিমাত’ ছবির দ্বিতীয় প্রমো।ঠিক এক মাসের মাথায় ২৩ শেপ্টেম্বার ফেসবুকে রাত ১০ টায় “কিস্তিমাত” ছবির টিভি প্রমো মুক্তি পায়। বাংলা চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে টিজারটির প্রশংসা করছেন বাংলা চলচ্চিত্রের ভক্তরা। টিজারটির গ্রাফিক্স,অ্যানিমেশন বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এটা কি আসলেই বাংলা ছবির ট্রেলার!! পুরা কোপাকুপি অবস্থা দেখতেছি... এটা নাকি আবার মুভিটার ১ম প্রমো, আরো কয়েকটা নাকি আসবে। আর কি কি বোম ফাটাবে দেখার অপেক্ষায়। সাথে মুভিটা তো অবশ্যই দেখতে হবে। এই প্রমোটা অন্যরা তো দেখবেনই, সাথে বাংলা সিনেমা নিয়ে যারা নাক সিটকান তারা আগে দেখুন। দেখার পরে আবার নাক কেটে ফেলবেন না যেন।
উপরের লাইন গুলো একজন ব্লগারের কিস্তিমাত ছবির প্রথম প্রমো দেখার পরের অভিব্যাক্তি।প্রথম প্রমোর পর ২য় প্রমো মুক্তির সাথে সাথে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তরুনরা রীতিমতো হামলে পড়ে কিস্তিমাতের ২য় প্রমো দেখার জন্য।
তারপর আবার অপেক্ষা,কবে মুক্তি পাবে কিস্তিমাতের ফুল প্রমো।
হ্যা। তরুন প্রজন্মের সিনেমা প্রেমীদের অপেক্ষার পালা এবার শেষ হলো।
ছবির গল্পটিতে দেখা যাবে,একজন পুলিশ কর্মকর্তা। একেবারেই খামখেয়ালি। কাজকর্মে তেমন মন নেই। কিন্তু এই ব্যক্তিই একসময় অসম্ভব সাহসী হয়ে ওঠেন। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার বুদ্ধির কাছে হার মানে অন্যরা। এমনই একটি চলচ্চিত্র ‘কিস্তিমাত।‘ এই পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন আরেফিন শুভ এবং তার সঙ্গে অভিনয়ে থাকবেন আঁচল।
‘কিস্তিমাত’ ছবিতে অভিনয় প্রসঙ্গে আঁচল বলেন, ‘এই সিনেমায় দর্শক আমাকে নতুন রুপে দেখতে পাবেন। ছবিটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। অনেক চমক নিয়ে হাজির হচ্ছি। তবে সেই চমক গুলো দেখার জন্য দর্শক অবশ্যই হলে দিয়ে কিস্তিমাত ছবিটি দেখবেন।‘
সম্ভাবনাময় ও মেধাবী তরুন পরিচালক আশিকুর রহমান বলেন,এটি রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবি৷ পুরোটাই দাবা খেলার মতো৷ দর্শকেরা এই ছবিতে নতুনত্বের ছোঁয়া পাবেন৷ সবদিক থেকে ভিন্নতা আনার চেষ্টা করেছি ছবিটিতে৷তিনি আরও বলেন,এই ছবিতে দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে।
‘কিস্তিমাত’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর,টাইগার রবি প্রমুখ।
চলচ্চিত্রটি টাইগার মিডিয়া লিমিটেড এবং অভি কথাচিত্র যৌথভাবে প্রযোজনা করেছে।
“কিস্তিমাত” ছবির পুরো ট্রেজারটি দেখুন, আর চমকান
ট্রেজারটি দেখুন
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: