‘আমার মা-বাবা নেই, আমি এতিম’
বাংলা চলচ্চিত্রের এক খ্যাতিমান অভিনেতার নাম আলীরাজ। ছোট থেকেই যার ইচ্ছে ছিল অভিনয় করার। আর সেই ইচ্ছে পূরণ হয় বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে। আলীরাজ অভিনীত প্রথম ছবি ‘সৎভাই'। সেই থেকে আস্তে আস্তে স্বপ্নের পথে হাঁটতে শুরু করেন আলীরাজ। নায়ক, ভিলেন, কমেডি সহ নানা রুপে অভিনয় করেন এই গুনীয় শিল্পী। এখন বাংলা সিনেমার দর্শকপ্রিয় একটি মুখ আলীরাজ। ছোটবেলা কেটেছে জন্মভূমি সিরাজগঞ্জে।
বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই খ্যাতিমান অভিনেতা। আর নানা ব্যস্ততার মাঝেও চলচ্চিত্রের এই উজ্জ্বল তারকা কিছুটা সময় দিলেন বিডি টুয়েন্টিফোর লাইভ’কে। জানালেন তার নিজের কাজ এবং পরিবার সর্ম্পকে। আলীরাজের সাক্ষাতকার নিয়েছেন বিডি টুয়েন্টিফোর লাইভ’র বিনোদন প্রতিবেদক আরেফিন সোহাগ।

বিডি২৪লাইভ: কেমন আছেন এবং কি নিয়ে ব্যস্ত আছেন?
আলীরাজ: আমি ভালো আছি, বর্তমান ছবি নিয়ে ব্যস্ত আছি, এখন রাজনীতি ও আড়াল ছবির কাজ নিয়ে ব্যস্ত।
বিডি২৪লাইভ: আমাদের দেশের সিনেমা হলের অবস্থা বেশ নাজেহাল এবং যে কয়েকটি আছে সেগুলিও অনুপযোগী। আপনি এটাকে কি ভাবে দেখছেন?
আলীরাজ: আমি মনে করি হল-এর সংখ্যা আরো বাড়ানো উচিত। আর হল-এর মধ্য এমন একটা পরিবেশ তৈরি করা দরকার যেখানে পরিবারের সবাই মিলে শান্তিতে বসে ৩টা ঘন্টা কাটানো যায়। সবাইকে এগিযে আসতে হবে। আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে অবশ্যই হল গুলির উন্নয়ন করতে হবে।
বিডি২৪লাইভ: ওপার বাংলার দর্শক প্রিয়তা থেকে কি আমাদের দর্শক প্রিয়তা বেশি বলে মনে করেন?
আলীরাজ: অবশ্যই ওপার বাংলার ছবি এখন আর চলেনা। ওরা সবাই আমাদের কাছে আসছে। আমাদের দর্শক এখনো রাত জেগে যাত্রা দেখেন। আমাদের দর্শক আমাদেরই থাকবে।
বিডি২৪লাইভ: যৌথ প্রযোজনা সর্ম্পকে কিছু বলুন।
আলীরাজ: যৌথ প্রযোজনা-তো ভালো। এপার ওপারকে মিলিয়ে এক হতে হবে। সঠিক যৌথ প্রযোজনা হতে হবে তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আশা করি। আর উভয় দিক বিবেচনা করে কাজ করতে হবে।
বিডি২৪লাইভ: বর্তমান চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিতে আমাদের কি করা উচিত বলে মনে করেন আপনি?
আলীরাজ: মা, মাটি নিয়ে গল্প তৈরি করতে হবে। দেশের জন্য কিছু করতে হবে। সমাজ নিয়ে ছবি করতে হবে। পরিবার নিয়ে যেন একসাথে ছবি দেখা যায় এমন গল্প লিখতে হবে তবেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো।
বিডি২৪লাইভ: এবার ছবি ছেড়ে আপনার কথায় আসি। পরিবার সর্ম্পকে কিছু বলুন?
আলীরাজ: আমার মা-বাবা নেই, আমি এতিম। আমার বউ, মেয়ে, ছেলে নিয়ে আমার সংসার। ছেলে মেয়ে লেখাপড়া করছে। এই ছোট্ট সংসার নিয়ে আমার বসবাস।
বিডি২৪লাইভ: ব্যক্তি আলীরাজ হিসেবে কিছু বলুন।
আলীরাজ: ব্যক্তি হিসেবে নিজেকে ভাবার সময় পাইনা। আমি অভিনেতা, অভিনয় করে খাই, অভিনয় বেঁচে খাই। আমার চিন্তা কখন একটা কাজ করবো। ব্যক্তি আলীরাজকে নিয়ে চিন্তার সময় নাই। আর আমি সব সময় সৎ থাকার চেষ্টা করি।
বিডি২৪লাইভ: আলীরাজ কি কখনো কাউকে দেখার আশা করে?
আলীরাজ: আমি আমার মাকে দেখার জন্য ছুটে যেতাম, মা এখন তো নেই। আমি আমার গ্রামে ছুটে যেতে চাই, গ্রাম দেখেতে চাই।
বিডি২৪লাইভ: দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
আলীরাজ: আমি বলতে চাই, ঘরে বসে সমালোচনা না করে হলে গিয়ে সমালোচনা করুন। আপনারা হল মুখি হন। আপনারা হলে গিয়ে ছবি দেখলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: