‘XXX’ ছবিতে দীপিকা
নিছক গুজব নয়৷ বলিউড সুন্দরী এবার পাড়ি দেবেন হলিউডে৷ এই প্রথম হলিউডি ছবিতে কাজ করবেন বলি সুন্দরী দীপিকা পাডুকোন৷ ‘XXX- দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবির পরিচালক ডি.জে কুরাসো জানিয়েছেন ছবির শ্যুট জানুয়ারিতে শুরু হলেও ফেব্রুয়ারিতে ছবির কাজে যোগ দেবেন এই বলি তারকা৷
দীপিকা ও ভিন ডিজেলের ছবি অনেক আগেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়লেও হলিউডে অভিনয়ের কথা প্রকাশ করেননি দীপিকা৷ সেই কথা নিশ্চিত করে দিলেন ‘XXX’ ছবির পরিচালক৷ কুরাসো একজন ফ্যানের প্রশ্নের উত্তরে ফেব্রুয়ারিতে দীপিকার যাওয়ার কথা উল্লখ করে টুইট করেছেন৷
গত বছরে ‘পিকু’, ‘তামাশা’, ‘বাজিরাও মস্তানি’র মতো একের পর এক ছবির ব্যস্ত ছিলেন দীপিকা৷ ২০১৬’র শুরুতেই একটু বড় চ্যালেঞ্জ নিলেন এই অভিনেত্রী৷ ঐশ্বর্য, প্রিয়াঙ্কার পথ ধরে হলিউডকেও নিজের অভিনয়ে ভরাতে চললেন তিনি৷
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: