ডালডা দিয়ে তৈরী হচ্ছে ক্রীম 

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১৭ এএম

ডালডা ও চিনি দিয়ে তৈরী হচ্ছে ক্রীম। সেই ক্রীম দিয়েই বানানো হচ্ছে বাটার বন। অনেকদিনের পুরোনো পোড়া তেল দিয়ে বানানো হচ্ছে নিমকি। নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে এসকল বেকারী সামগ্রী।

আজ সোমবার দুপুরের দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ গোসাঈল ডাঙ্গা কেবি দোভাষ লেনের রহমানিয়া বেকারীতে অভিযান চালিয়ে এ রকম চিত্র দেখতে পায় ভ্রাম্যমান আদালত। এসকল অপরাধে ২ লাক্ষ টাকা জরিমানাসহ ৫০ লিটার পোড়া পামওয়েল ও পোকা মাকড় পড়া পুরোনো ২ মন জিলাপীর রস জব্দ করা হয়। পরে তা নালা ফেলে নষ্ট করেদেন তারা।

এ সব দেখে অভিযানের নেতৃত্ব দানকারী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন হতবাক। সেই সাথে জানান গত কয়েক মাস ধরে চালনো অভিযানের মধ্যে এরকম নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি করার ঘটনা এটাই প্রথম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযানকালে দীর্ঘদিনের পুরনো পোড়া কালো পাময়েল তেল দিয়ে নিমকি ভাজার সময় হাতেনাতে গরম পাম তেল জব্দ করা হয়েছে। তেলের কালার দেখে প্রাথমিক অবস্থায় মনে হয়েছে এটা পোড়া মবিল। আর বানানো নিমকি অত্যন্ত নোংরাভাবে ফেলে রাখা হয়েছে।

তিনি জানান, বিশাল এক ডেকচিতে দেখা যাচ্ছিল দীর্ঘদিন আগে বানানো কালো রঙ পরিবতর্œ হয়ে যাওয়া চিনির শিরা (রস)।যা বিভিন্ন বেকারী পন্যে ব্যবহার করা হচ্ছিল। নিম্নমানের লবণ ছাড়াও কয়েক বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া ফূড কালার ব্যবহার করা হচ্ছিল বেকারীতে।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, রহমানিয়া বেকারীর কারখানায় নোংড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করা হচ্ছে। ক্রীম বানানে হচ্ছে ডালডার সাথে চিনি মিশিয়ে ব্রেল্ড করে। পোড়া তেলের তলানীর অবস্থা দেখেই বুঝা যায় কত দিনের পুরনো।
পোড়া তেল মবিলের মতো হয়ে গেছে। অযতে নোংড়া স্থানে খামির রেখে বানানো হচ্ছে বেকারী পন্য। এ সকল অপরাধের দায়ে রহমানিয়া বেকারীকে ২ লাখ টাকা জরিমানা, ৫০ লিটার পোড়া পামওয়েল এবং পচা, পুরনো ও পোকা মাকড় পড়া ২ মন জিলাপীর রস জব্দ করে ড্রেনে ফেলে ধ্বংস করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: