মির্জা ফখরুল গ্রেফতার

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৫, ০৫:৫৬ এএম

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়ে। প্রায় ২৪ ঘণ্টা ‘অবরুদ্ধ’ থাকার পর জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর মূল ফটকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ফখরুল জানান, ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে তিনি প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। জাতীয় প্রেস ক্লাবে তাকে থাকতে দেয়ায় সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান ফখরুল।

সেসময় মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র একেবারে অনুপস্থিত। গণতন্ত্র পুরোপুরি ধ্বংসের কিনারায়। প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে। তাই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়ার নেত্রীত্তে দেশকে রক্ষার জন্য সবাই একত্রিত হয়ে সংগ্রাম করি।

তিনি বলেছিলেন, বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরুপে বিপন্ন করেছে। এই সরকার পুরো দেশকে গণতন্ত্রের নামে কারাগারে পরিণত করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: